Refund and Returns Policy

১. ম্যানুফ্যাকচারিং ত্রুটি

পণ্য ডেলিভারির পর যদি কোন ম্যানুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়, তাহলে পণ্য পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে।

২. পণ্য পরিবর্তনের শর্ত

পণ্য পরিবর্তনের জন্য নিচের শর্তগুলো প্রযোজ্যঃ

  • পণ্য ব্যবহার করা যাবে না
  • পণ্যে কোন স্ক্র্যাচ বা শারীরিক ক্ষতি থাকা যাবে না
  • পণ্যের মূল বক্স, প্যাকেজিং ও সকল এক্সেসরিজ অক্ষত থাকতে হবে

উপরের শর্ত পূরণ না হলে রিটার্ন বা রিপ্লেসমেন্ট গ্রহণযোগ্য হবে না।

৩. মত পরিবর্তনের ক্ষেত্রে

ভুল করে অর্ডার করা, পছন্দ পরিবর্তন করা অথবা ডিভাইসের সাথে সামঞ্জস্য না থাকার কারণে পণ্য রিটার্ন বা পরিবর্তন করা যাবে না।

৪. শারীরিক ক্ষতির দায়

ডেলিভারি গ্রহণের পর ব্যবহারজনিত কারণে পণ্য ভাঙ্গা, পোড়া বা অন্য কোন শারীরিক ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় ক্রেতাকে বহন করতে হবে।

৫. রিপ্লেসমেন্ট প্রক্রিয়া

ত্রুটিযুক্ত পণ্য আমাদের টিম যাচাই করার পর প্রয়োজন অনুযায়ী রিপ্লেসমেন্ট বা সমাধান প্রদান করা হবে।

Refund Policy

১. রিফান্ড সময়সীমা

গ্রহণযোগ্য কারণে রিফান্ড অনুমোদিত হলে সাধারণত ৫–১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

২. অনলাইন পেমেন্ট রিফান্ড

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, কার্ড বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা হলে রিফান্ডের সময় প্রযোজ্য সার্ভিস চার্জ কেটে রাখা হবে।

Warranty Policy

১. ওয়ারেন্টি কভারেজ

যেসব পণ্যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, সেগুলো নির্দিষ্ট ওয়ারেন্টি শর্ত অনুযায়ী সার্ভিস প্রদান করা হবে।

২. ওয়ারেন্টি দাবি করার নিয়ম

ওয়ারেন্টি সার্ভিসের জন্য পণ্যের সাথে দেওয়া ওয়ারেন্টি কার্ড ও ক্রয়ের প্রমাণ (Invoice) সংরক্ষণ করতে হবে।

৩. ওয়ারেন্টির আওতার বাইরে

নিম্নলিখিত ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না-

  • শারীরিক ক্ষতি (ভাঙ্গা, পানিতে ভেজা ইত্যাদি)
  • ভুল ব্যবহার বা অবহেলার কারণে ক্ষতি।
  • অনুমোদিত সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও মেরামত করা হলে।

Shopping Cart
Scroll to Top